বান্দরবানে হিল ভিডিপির তৎপরতায় ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মোঃ মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপির দুই সদস্য মোঃ ফরহাদ হোসেন তুতা ও মোঃ নূরনবী অভিযান চালিয়ে মালেক জিয়াকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকের পর হিল ভিডিপি সদস্যরা জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবককে কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করেন। পরে সেনাবাহিনী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামালসহ আটক যুবককে আলীকদম থানায় হস্তান্তর করে।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছেন। আলীকদমের এ অভিযান পাহাড়ি এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।








