Logo

বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীকে ধর্ষণ, সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তরুণী

profile picture
উপজেলা প্রতিনিধি
নান্দাইল, ময়মনসিংহ
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১০
বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীকে ধর্ষণ, সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তরুণী
প্রতীকী ছবি।

ময়মনসিংহের নান্দাইলে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ২১ বছর বয়সী ওই তরুণী বর্তমানে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবকের নাম শফিক মিয়া (২৬)। তিনি নান্দাইল উপজেলার সৈয়দগাঁও গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত ১৪ সেপ্টেম্বর রাতে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে শফিক মিয়ার সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। পরবর্তী সময়ে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং ‘খোলা তালাক’ সম্পন্ন হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর জীবিকার প্রয়োজনে তরুণী ময়মনসিংহের মাওনায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এ সময় শফিক আবারও তার সঙ্গে যোগাযোগ করেন এবং পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গত ১৪ মার্চ শফিক কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপরও বিভিন্ন সময়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখা দিলে তরুণী চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করান। পরীক্ষায় তাকে ২৫ সপ্তাহ ৫ দিনের অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত করা হয়। এরপর তিনি শফিককে বিয়ের জন্য চাপ দেন। তবে শফিক বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ তরুণীর।

বিজ্ঞাপন

ভুক্তভোগী তরুণী বলেন, গর্ভের সন্তানের স্বীকৃতি চান তিনি। তা না হলে অভিযুক্ত শফিক মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

অভিযুক্ত শফিক মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD