Logo

গোপন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩১
গোপন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে যান স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সেখানেই জাহিদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীকে একটি গেস্ট হাউসে নিয়ে যান জাহিদ মুন্সি। সেখানে তাকে ধর্ষণ করার পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে পূবাইলের মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

এরপর কলেজছাত্রী জাহিদ মুন্সিকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করা হয়। গত মঙ্গলবার ভুক্তভোগী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন, জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। পরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

অভিযোগের বিষয়ে জানতে জাহিদ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, মামলার পর অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD