Logo

কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩১
কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতরা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলে করে কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে আয়োজিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া রফিকুল ইসলামকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় আহতরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো. হৃদয় হোসেন। তাঁরা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD