Logo

আনসারের সাহসী তৎপরতায় অস্ত্রসহ ছিনতাইকারী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১১
আনসারের সাহসী তৎপরতায় অস্ত্রসহ ছিনতাইকারী আটক
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জে আনসার বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় দেশীয় ধারালো অস্ত্রসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলার সোনারগাঁ এলাকার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে কার্যালয়ের প্রধান ফটকে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা দেখতে পান, উত্তেজিত সাধারণ মানুষ এক ছিনতাইকারীকে ধাওয়া করছে। ছিনতাইকারী পালিয়ে ওই কার্যালয়ের গেটের সামনে এলে পিসি মাসুদ মিয়ার নেতৃত্বে এপিসি সাইদুর রহমান, আনসার সদস্য মতিলাল ও লাইস মিয়া অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাকে আটক করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটক যুবকের নাম মো. এমদাদুল হক (১৯)। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা একটি সচল মুঠোফোন এবং অপরাধে ব্যবহৃত একটি ধারালো দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উদ্ধার করা আলামতসহ আটক ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD