Logo

শাহজালাল মাজারের দানবাক্স খুলল ৩৪ দিন পর, চলছে টাকা গণনা

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১০
শাহজালাল মাজারের দানবাক্স খুলল ৩৪ দিন পর, চলছে টাকা গণনা
ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে চতুর্থবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে মাজারের দানবাক্স ও দানের ডেকচিগুলোর তালা খুলে দেওয়া হয়। এরপর মাজার প্রাঙ্গণেই সবার উপস্থিতিতে দানের অর্থ গণনার কাজ শুরু করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। তালা খোলার পরপরই মাজার প্রাঙ্গণে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত দানের টাকা গণনার কাজ চলমান ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। এছাড়াও সিলেটের গণমাধ্যম কর্মীরাসহ সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, প্রায় এক মাস চার দিন পর আবারও হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছে। এর আগে মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হয়। এবার চতুর্থবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনার কার্যক্রম শুরু হলো।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD