Logo

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ, খুঁজছে পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৬
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ, খুঁজছে পরিবার
ছবি: সংগৃহীত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ তাকে খুঁজে বের করতে বিভিন্নভাবে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম আরটিভিকে বলেন, “আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন, সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোনটি তার সঙ্গে নেই। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে পেতে চেষ্টা করেন।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

অপ্রতিমের পরিবার জানিয়েছে, কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

যোগাযোগ:

শাহরিয়ার (বাবা): ০১৭১৯-৬২৫৬৯০

ড. নাহিদা বেগম (মা): ০১৭১৯-৯০০৭৬৯

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD