Logo

একই বাড়ির দুই গৃহবধূ একসঙ্গে উধাও, ১০ দিনেও মেলেনি হদিস

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১
একই বাড়ির দুই গৃহবধূ একসঙ্গে উধাও, ১০ দিনেও মেলেনি হদিস
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দুই গৃহবধূর। গত ৮ সেপ্টেম্বর সকালে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাদের পরিবার। নিখোঁজের ঘটনায় বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিখোঁজ দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কের দিক থেকে তারা একে অপরের জা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে লামিয়া ও আশা বিবি একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি। একই সঙ্গে দুই গৃহবধূর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়ায় তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খোঁজ করা হয়। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে স্বজনরা বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD