Logo

জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
জুড়ী, মৌলভীবাজার
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৪
জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার কারী হাফিজ মাওলানা আব্দুন নুর আনওয়ারীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জুড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ডাকঘর সড়কস্থ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ কেয়ারটেকার মাওলানা হুছাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী কর্মকর্তা কারী হাফিজ মাওলানা আব্দুন নুর আনওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এপেক্স বাংলাদেশের জেলা-৪ গভর্নর এপেক্স সিরাজুল ইসলাম, উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. তাজ উদ্দিন এবং সাধারণ কেয়ারটেকার আং হাশিম।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলার সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ জুবায়ের আহমদ ও হাফেজ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মউশিক উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা আব্দুন নুর আনওয়ারীর হাতে এপেক্স বাংলাদেশের জেলা-৪-এর ডিস্ট্রিক্ট ডাইরেক্টরি প্রকাশনার বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে জাতীয় সভাপতির কোট পিন পরিয়ে দেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে সম্মাননা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সবশেষে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD