Logo

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৭
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করতে গিয়ে প্রথম দফায় তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে এসআই অসিত কুমারের বিরুদ্ধে। রাকিবুল বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এসআই অসিত কুমার রাকিবুলকে গ্রেপ্তার করতে যান। কিন্তু সেখানে অবহেলা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানতে পেরে ওই রাতেই তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তবে এসআই অসিত কুমার আবারও ওই দিনের ভোররাতে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

এসআই অসিত কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমবার যখন গ্রেপ্তারের চেষ্টা করেন, তখন রাকিবুল টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন। ছাত্রলীগ হিসেবে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD