Logo

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৭
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মো. সনি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

বিজ্ঞাপন

এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার সন্মানদী ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ৬ গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সানি চাঁদপুর জেলার সদর থানার মনোহর কান্দীর লোকমান বেপারীর ছেলে ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD