Logo

হাটহাজারীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৫
হাটহাজারীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ তুলে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানান।

তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদেই এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবেন।

কর্মসূচিতে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD