Logo

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে রেস্টুরেন্টের কর্মচারী নিখোঁজ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৭
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে রেস্টুরেন্টের কর্মচারী নিখোঁজ
নিখোঁজ রেস্টুরেন্টের কর্মচারি সিদ্দিক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে একটি রেস্টুরেন্টের সিদ্দিক (১৭) নামে এক কর্মচারি নিখোঁজ হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় সৈকতের সি গাল পয়েন্টে গোসলের সময় স্রোতের টানে ভেসে যান সিদ্দিক নামের এই তরুণ।

বিজ্ঞাপন

সৈকতের লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান এই তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ সিদ্দিক কক্সবাজারের আল গণি রেস্টুরেন্টের কলাতলী শাখার কর্মচারি এবং টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, ভোরে রেস্টুরেন্টটির ৩ জন কর্মী হোটেল সি-গাল পয়েন্টে গোসলে নামে। এসময় একজন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে লাইফ গার্ডকর্মীরা নিখোঁজের সন্ধান অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD