খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলায় বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পি উপজেলার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে। ভোরে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বাপ্পির ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রূপসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর জানান, বাপ্পির বাড়ি আলাইপুর এলাকায় হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








