জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা

রিশালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক) (২) অনুযায়ী সরকার কর্তৃক গঠিত কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশারসহ সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় বরিশাল সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং নগরবাসীকে দেওয়া বিভিন্ন সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কার্যক্রম সমন্বয়, নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যেই এ মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।








