Logo

থানায় জিডি করতে আসা ব্যক্তির ব্যাগ তল্লাশি করে মিললো মদ

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
থানায় জিডি করতে আসা ব্যক্তির ব্যাগ তল্লাশি করে মিললো মদ
ছবি প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুরে থানায় জিডি করতে গিয়ে ৪ বোতল চোলাই মদসহ রুবেল রানা (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাজিপুর থানায় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রামের আবু বক্করের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাজিপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে রুবেল রানা একটি হারানোর জিডি করার উদ্দেশ্যে কাজিপুর থানায় আসেন। থানায় অবস্থানকালে তার কথাবার্তা ও আচরণে ডিউটি অফিসারের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করলে ভেতর থেকে ৪ বোতল চোলাই মদ (দেশী মদ) উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে আটককৃত যুবককে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার ভ্রাম্যমাণ আদালতে মাদক বহনের অপরাধ স্বীকার করায় আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানার আদেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD