Logo

‎লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৯
‎লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।

বিজ্ঞাপন

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং থানাধীন কনকসার বাজার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপে তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দিপ্ত দাস (১৯) ও মো. গোলাম হোসেন (৩৮)। প্রথম তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার মহজমপুর এলাকায় এবং মো. গোলাম হোসেনের বাড়ি বাজুরবাগ এলাকায় বলে জানিয়েছে এসআরবি।

বিজ্ঞাপন

‎এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জের লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

‎এ ঘটনায় উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD