Logo

মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৫০
মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
ফাইল ছবি।

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই শিশু হলেন, গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) এবং লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশেই একসঙ্গে খেলছিল জিবান ও রাহমা। খেলার একপর্যায়ে হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় তারা। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে এলেও শিশুরা বাড়ি না ফেরায় শুরু হয় নিখোঁজ আতঙ্ক। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান দুই শিশুর নিথর দেহ। দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD