নন্দীগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, একটি জিআর মামলায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। আদালতে সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।








