Logo

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৬
মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার
ছবি প্রতিনিধি।

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৮১ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। বুধবার(৩০ সেপ্টেম্বর) শেওড়াতলা ও রংমহল সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল।

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদ কামাল রনি। শেওড়াতলা পুকুরপাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।

অন্যদিকে, রংমহল সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD