Logo

চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের নাম ‘আনাস’

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধা, লালমনিরহাট
১ অক্টোবর, ২০২৬, ১৫:০৯
চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের নাম ‘আনাস’
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। পরে বাসটির নাম অনুসারে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। ব্যতিক্রমী এ ঘটনায় যাত্রী, বাস কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বাসিন্দা আবিদা আক্তার ঢাকার জিরানীর একটি গার্মেন্টসে কাজ করেন। গর্ভবতী অবস্থায় গত শনিবার রাতে জিরানী থেকে আনাস এন্টারপ্রাইজের একটি বাসে করে নিজ বাড়ি বড়খাতার উদ্দেশে রওনা দেন তিনি।

গভীর রাতে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাসের সুপারভাইজার চালককে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ করেন। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে বাসটি থামানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় এক ধাত্রীকে ডেকে আনা হলে বাসের ভেতরেই সন্তান প্রসব করেন আবিদা। প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাতক সুস্থ থাকায় আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে বাসটি।

এ সময় বাসের সুপারভাইজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। চলন্ত বাসে শিশুটির জন্ম এবং বাসের নাম অনুসারে তার নাম ‘আনাস হাসান’ রাখার ঘটনায় যাত্রীদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD