Logo

নওগাঁয় খ্রিষ্টান ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৫ জন

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
১ অক্টোবর, ২০২৬, ১৬:৪৮
নওগাঁয় খ্রিষ্টান ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৫ জন
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সম্পূর্ণ নিজেদের ইচ্ছা, বিশ্বাস ও ধর্মীয় অনুভূতি থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাফিডেভিটের মাধ্যমে কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

ইসলাম গ্রহণকারী পাঁচজন হলেন—ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার মি. পিউস মুর্মু, ইসলাম গ্রহণের পর যার নাম রাখা হয়েছে মো. আবু মুছা। তার স্ত্রী মাগ্দানিলা সরেনের নতুন নাম মোসা. ফাতেমা বিবি। তাদের তিন সন্তান আন্তনী মুর্মু হয়েছেন মো. হাসান, পিত্তর মুর্মু হয়েছেন মো. হুসাইন এবং ফুলমনি আন্নার নতুন নাম মোসা. আমেনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বিষয় ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান ওই পরিবারের সদস্যরা। ধীরে ধীরে ইসলামের জীবনদর্শন, আচার-অনুষ্ঠান ও নৈতিকতার প্রতি তাদের গভীর আগ্রহ জন্মায়। এরপর পরিবারের সবাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ধর্মান্তরিত হওয়ার পর তারা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে পরিবারের পক্ষে মোসা. ফাতেমা বিবি বলেন, নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হই। সবকিছু জেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী দিনগুলোতে সমাজের সবার সঙ্গে মিলেমিশে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই।

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। স্থানীয় মুসল্লিরা তাদের ইসলামিক জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং পরিবারটির সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত না জানিয়ে ইউএনও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজের পছন্দের ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে। পরিবারটির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা শ্রেয় মনে হয়েছে বলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনি দিক থেকেও এতে কোনো বাধা নেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD