Logo

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের কাঁধে

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১ অক্টোবর, ২০২৬, ১৬:২২
হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের কাঁধে
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক পাখা খুলে এক চিকিৎসকের কাঁধের ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে ডা. ফৌজিয়া মোস্তফা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের একটি রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, ডা. ফৌজিয়া রেস্টরুমে বসে থাকার সময় হঠাৎ বৈদ্যুতিক পাখাটি খুলে তার কাঁধের ওপর পড়ে। অল্পের জন্য পাখাটি তার মাথায় পড়েনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, ‘রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক পাখা খুলে আমার ওপর পড়ে। ভাগ্য ভালো! পাখাটি মাথায় না পড়ে কাঁধের ওপর পড়েছে। এতে আমি আহত হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ বলেন, ‘হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বিষয়গুলো জানানো হয়। জানানোর পরও স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা নাহলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD