চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে হঠাৎ আগুন

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত বগিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।








