গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দুপুর পৌনে ৩টার দিকে গার্মেন্টস কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, গাজীপুরের গাছা থানাধীন এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।








