Logo

শুধু ভালো ফল নয়, সৎ ও মানবিক মানুষ হতে হবে: বাবুল মিঞা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
৩ অক্টোবর, ২০২৬, ১৯:৪৮
শুধু ভালো ফল নয়, সৎ ও মানবিক মানুষ হতে হবে: বাবুল মিঞা
ছবি প্রতিনিধি।

শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়, একজন শিক্ষার্থীকে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেছেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল মিঞা বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ানুবর্তিতা ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলার অভ্যাস ভবিষ্যতে সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শাহ রাহাত আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শহা রাহাত আলী মহা বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির জিতু, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

কলেজের সহকারী অধ্যাপক জোহরা জেসমিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ সাগিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য কবির হোসেন, শাহজালাল মঙ্গল মাস্টার, এমরান হোসেন, সাংবাদিক আউয়াল, দূর্বান লিপ্টন, ব্যবসায়ী শাহনাজ, ছয়ফুল্লাকান্দি বিএনপির সদস্য সচিব রমজান আলী এবং ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের পদচারণায় অডিটোরিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD