Logo

সুনামগঞ্জে হঠাৎ ঝড়ের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
৩ অক্টোবর, ২০২৬, ১৯:৪৪
সুনামগঞ্জে হঠাৎ ঝড়ের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হঠাৎ ঝড়ের তাণ্ডবে ছয়টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ সময় আরও ১৫ থেকে ২০টি ঘর আংশিক ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে তিনজন মেয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের আব্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় হালকা বৃষ্টি। এর কিছুক্ষণ পরই প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস শুরু হলে মুহূর্তের মধ্যেই গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দা গ্রামের পোস্টলাল দাস, নিখিল চন্দ্র দাস, দুলাল দাস, অখিল দাস, নিতিশ দাস ও গুরুপদ দাস। এছাড়া আরও অন্তত ১৫ থেকে ২০টি ঘর আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র দাস বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে। ঝড় এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। প্রায় ২৫টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিজ্ঞাপন

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছত্তার মিয়া বলেন, ‘আমি আব্দা গ্রামে গিয়ে ভয়াবহ অবস্থা দেখেছি। ছয়টি ঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। আরও কয়েকটি ঘর হেলে-দুলে পড়ার অবস্থায় রয়েছে। ঝড়ে তিনজন মেয়ে আঘাত পেয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জানা যায়, তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

হঠাৎ ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে পড়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD