Logo

জীবননগর পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
জীবননগর পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ২২৮ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র রফিকুল ইসলাল রফিক।মঙ্গলবার (২৭ জুন) সকালে...

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ২২৮ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র রফিকুল ইসলাল রফিক।

মঙ্গলবার (২৭ জুন) সকালে পৌরসভার কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংস্কৃতি ও শিক্ষা  খাতে ১৯ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ২২৮ টাকা ও ব্যায় দেখানো হয়।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রেনুকা আক্তার রিতা।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্যানেল মেয়র সহিদুল ইসলাম,সোয়েব আহমেদ অঞ্জন,রিজিয়া বেগম, কাউন্সিলর শেখ জয়নাল আবেদিন,আবুল কাশেম,জামাল হোসেন খোকন, ওয়াসিম রাজা,আপিল মাহমুদ,মতিয়ার রহমান,খোকন হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD