Logo

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১১ অক্টোবর, ২০২৬, ১১:৫৯
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন শরিফ, তাঁর স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনই গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD