Logo

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১১ অক্টোবর, ২০২৬, ১৪:০০
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই শিশু হলো কাউয়ালিকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে দুই ভাই বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতের সংস্পর্শে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, আর্থিং তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। এ কারণেই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD