ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

ফজরের নামাজ আদায় করে সকালে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন স্বামী-স্ত্রী। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন দুজনই মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নজরুল ইসলামের বয়স ৬২ বছর। তিনি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।








