টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে।
টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার 'ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড' ওষুধ কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৩টি ইউনিট ঘটনাস্থলের যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজে যোগ দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।








