Logo

ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কারে হাজিরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলনগর, লক্ষ্মীপুর
১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৩
ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কারে হাজিরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা জামায়াত।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে হাজিরহাট বাজারের বিভিন্ন স্থান, ড্রেন, ডোবা ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করেন দলটির নেতা-কর্মীরা। পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি। সরকারের একার পক্ষে এ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এ কারণে জনগণকে সচেতন করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে জামায়াত এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাওলানা আবুল খায়ের বাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত স্থানে পানি জমতে না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি, হাজিরহাট শাখার সভাপতি এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দসহ দলটির বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা এ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD