Logo

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

profile picture
জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর, ২০২৬, ১৩:৪৮
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করতে ঘটনাস্থলে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।

সর্বশেষ পাওয়া খবরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে গেছে। তারা আগুন নেভাতে কাজ করেছে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD