হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি আনিছুর রহমান

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন টয়লেট অপরিচ্ছন্ন দেখে নিজ হাতে সেগুলো পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন। পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ উদ্যোগ নেন।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন আনিছুর রহমান। এ সময় তিনি নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন এবং হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আনিছুর রহমান বলেন, নিজের পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠান যেন সব সময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মানুষ যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করতে হবে। এ বিষয়ে সবার প্রতি তাঁর বিশেষ অনুরোধ রইল।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন। এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান, তাতে তার সদিচ্ছার কোনো কমতি নেই। তার কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








