Logo

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২০ অক্টোবর, ২০২৬, ১৯:২৬
খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে থানার সামনে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন।

একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে বাজারের ব্যবসায়ীরা প্রায় দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন।

বিজ্ঞাপন

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তেরখাদা উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD