Logo

চাঁদপুরে নানির বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কচুয়া, চাঁদপুর
২১ অক্টোবর, ২০২৬, ১৮:২৩
চাঁদপুরে নানির বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর সদর দক্ষিণ ইউনিয়নের তুলপাই গ্রামের পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাইফান কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার মান্নান কমিশনারের ছেলে ওসমানের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে সাইফান তার নানির বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম উদ্দিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে শোকের পরিবেশ।

বিজ্ঞাপন

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD