আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই: স্কুলছাত্রী

কুমিল্লার বাঙ্গরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন, পরে বিয়েতে অস্বীকৃতি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ ও তাঁর পরিবারের ছয় সদস্যসহ মোট সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরী।
বিজ্ঞাপন
গত ২৫ অক্টোবর বাঙ্গরা বাজার থানায় ন্যায়বিচার চেয়ে অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের দীর্ঘ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়াছিন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, ঘটনার রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টের পেলে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।
নিজের অবস্থান তুলে ধরে ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে বলেন, আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই।
এদিকে অভিযোগের বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








