Logo

খুলনার সিংহের চর থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২ নভেম্বর, ২০২৬, ১৫:৩৯
খুলনার সিংহের চর থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।

থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁদের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনে কারা জড়িত, তা অনুসন্ধান করছে পুলিশ।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD