Logo

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেফতার ইমন

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৪৯
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেফতার ইমন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ইমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতের ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD