Logo

কাজিপুরে সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহমেদ গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
কাজীপুর, সিরাজগঞ্জ
১০ নভেম্বর, ২০২৬, ১৫:৪১
কাজিপুরে সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহমেদ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয়দের সহযোগিতায় বেনজির আহমেদ (৩৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেনজির আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবি পাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।

কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেনজির আহমেদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে কাজিপুর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD