রামেক পরিচালকের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠক, সভাপতি-সম্পাদক আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইন্টার্নশিপে পুনরায় যোগদানের আবেদন নিয়ে পরিচালকের কার্যালয়ে যান ওই দুই সাবেক ছাত্রলীগ নেতা। তাঁদের অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রামেক হাসপাতাল সূত্রে জানা জানা গেছে, এই ক্যাম্পাসে স্টুডেন্ট ডাক্তার বিভিন্ন জনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিগত সরকারের অংশ হিসেবে অত্যাচার-নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল। এইটার প্রতিফলন হিসেবে তাদের ইন্টার্নশিপ বাতিল হয়। দুই বছর শেষে ওরা পরিচালক বরাবর একটা আবেদন করেছিল। তারা যেন ইন্টার্নশিপে যোগদান করতে পারে। সেক্ষেত্রে আজ ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। সেই কমিটির সিদ্ধান্ত ছিল যেহেতু এটা আগের কমিটি করেছে। সেই কমিটির ওপরে দায়িত্ব এই স্থগিতাদেশ বহাল রাখা হবে, নাকি তুলে নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যেহেতু সারাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও অপকর্ম করার চেষ্টা করছে। সেই আশঙ্কায় সর্বদলীয় স্টুডেন্ট এবং চিকিৎসকদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সেই পরিস্থিতিতে তারা হাসপাতালের পরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের কক্ষে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
এবিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, অ্যাপ্লিকেশন ছিল ইন্টার্নশিপ ছাত্রলীগের দুইজন নেতার। তাদের ইন্টার্নশিপ কন্টিনিউ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিল পরিচালক বরাবর। সেটা নিয়ে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুসারে যে কমিটি তাদেরকে স্থগিতাদেশ দিয়েছিল ইন্টার্নশিপের ওপরে। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত দিয়ে পরিচালক মহোদয় ওইখানকার বৈঠক শেষ করেন। কিন্তু তারা সেখানে অবস্থান করেন। তারা (ওই ছাত্রলীগের দুই নেতা) চান যাতে এখানে তারা ইন্টারনশিপ কন্টিনিউ করতে পারেন।
তিনি আরও বলেন, পরে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা পরিচালকের কক্ষে আশ্রয় নেন। পরিস্থিতি জানিয়ে পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতালের পরিবেশ শান্ত রয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।








