Logo

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১০ নভেম্বর, ২০২৬, ১৫:০৮
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি ফাঁকা বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের আবরণ পুড়ে গেছে। তবে রেলকর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পরে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও অন্যান্য কর্মীরা নাশতা করতে বাইরে যান। এ সময় ট্রেনের ভেতরে কেউ ছিলেন না।

এই সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনটির ‘ড’ বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে উপস্থিত লোকজন এবং পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগুনে ওই বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। রেলওয়ের কর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, যে বগিটিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD