রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চালান।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে মোট ছয়টি ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছাল।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। জ্বালানিবাহী বহরটি নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছাতে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পরিবহন করা হয়। চলতি বছরের মধ্যেই রাশিয়া থেকে আরও পারমাণবিক জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে গেলে অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।








