Logo

ছোট ভাইয়ের দাফনের পরই মৃত্যু হলো বড় ভাইয়ের

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১৪ নভেম্বর, ২০২৬, ১৪:৩৯
ছোট ভাইয়ের দাফনের পরই মৃত্যু হলো বড় ভাইয়ের
ছবি: সংগৃহীত

একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাটের শরণখোলা উপজেলায়। ছোট ভাইয়ের মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের মৃত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) ও আব্দুল আজিজ তালুকদার (৮২)।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজী জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান আব্দুল হাকিম তালুকদার। শুক্রবার জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। ছোট ভাইয়ের মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টা পর আকস্মিকভাবে মারা যান তাঁর বড় ভাই আব্দুল আজিজ তালুকদার।আরও পড়ুন

বিজ্ঞাপন

আব্দুল আজিজ তালুকদারের ছেলে নুরুজ্জামান তালুকদার তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন করা সম্ভব হবে না।

বিজ্ঞাপন

পরে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD