আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি ঘোষণা

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টি কারখানায় শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকদের কর্মবিরতির পর সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা হাজিরা দেওয়ার পর কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী শিল্পাঞ্চলের আরও ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।








