Logo

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
12Shares
সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স...

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বিকাল সাড়ে ৫টায় দিকে উদ্ধার কাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা আখাউড়া স্টেশনে আটকে ছিল। অপরদিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শাহজীবাজার স্টেশনে আটকে পড়ে। দুটি ট্রেনের কয়েক হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD