Logo

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৯ নভেম্বর, ২০২৬, ১৬:১৬
আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন
ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে গোপালগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাপথ সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই শেষ হবে এর যাত্রা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল কালুখালী পর্যন্ত সীমিত রাখা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি ওই স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতির উন্নতি হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে। পথে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশনে থেমে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

নতুন নির্দেশনার ফলে আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। তাই রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী পথ পাড়ি দিতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল আবারও শুরু হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD