গোপালগঞ্জ পরিদর্শনে গেলেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
বিজ্ঞাপন
আইজিপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তিন বাহিনীর প্রধান জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। ওই দিন পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
একই দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে আগুন দেওয়া হয়। চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে অগ্নিসংযোগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুরের ঘটনাও ঘটে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে প্রথমে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সাম্প্রতিক এসব ঘটনার পর জেলার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গেলেন আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক।








