৩৬ ঘণ্টার ভোগান্তি শেষে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

বিজ্ঞাপন
গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এ পথে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিরাপত্তার কারণে পরিবহণ মালিকরা বাস চলাচল বন্ধ রাখেন। এতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন চলাচল শুরু করে।
বিজ্ঞাপন
ইমাদ পরিবহণের ম্যানেজার মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
প্রায় ৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বিজ্ঞাপন








